Ridge Bangla

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের চার দিনের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। দলটির পক্ষ থেকে মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেই এই সফর। বিএনপি জানিয়েছে, সফরটি সম্পূর্ণভাবে সামাজিক ও ধর্মীয় কর্মসূচিকেন্দ্রিক এবং এ সময় নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারেক রহমান ঢাকায় অবস্থান করবেন। এরপর বেলা ১টায় টাঙ্গাইল, বিকাল ৩টায় সিরাজগঞ্জ এবং রাত ৮টায় বগুড়ায় পৌঁছাবেন। সেদিন তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন।

১২ জানুয়ারি সকালে সাড়ে ১০টায় বগুড়া থেকে যাত্রা করে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন। এরপর রাত ৯টায় দিনাজপুর এবং রাত ১১টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছে সেখানে অবস্থান করবেন।

১৩ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও থেকে যাত্রা করে বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী এবং সন্ধ্যা ৭টায় লালমনিরহাটে পৌঁছাবেন। পরে রাত ১১টায় রংপুরে গিয়ে রাত্রিযাপন করবেন।

This post was viewed: 17

আরো পড়ুন