আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রাপ্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) ১০ জন কর্মকর্তাকে আঞ্চলিকভাবে দায়িত্ব প্রদান করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: dhaka.region.complain@ecs.gov.bd)।
চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন (মোবাইল: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: chattogram.region.complain@ecs.gov.bd)।
রাজশাহী অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী (মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: rajshahi.region.complain@ecs.gov.bd)।
খুলনা অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল: ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: khulna.region.complain@ecs.gov.bd)।
বরিশাল অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল: ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: barishal.region.complain@ecs.gov.bd)।
রংপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: rangpur.region.complain@ecs.gov.bd)।
সিলেট অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল: ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল: sylhet.region.complain@ecs.gov.bd)।
ময়মনসিংহ অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল: ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: mymensingh.region.complain@ecs.gov.bd)।
ফরিদপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল: faridpur.region.complain@ecs.gov.bd)।
কুমিল্লা অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান (মোবাইল: ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল: cumilla.region.complain@ecs.gov.bd)।
এছাড়াও, কেন্দ্রীয়ভাবে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ নির্বাচন কমিশনের দুটি ইমেইলে পাঠানো যাবে। ইমেইল দুটি হলো: centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ১৪ ডিসেম্বর দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ এসব কমিটির কাছেও দাখিল করা যাবে।