মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজনা কর্মকর্তা কান্নান পাট্টাম্বি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
তিনি শুধু অভিনেতা নন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ‘ভেট্টাম’ ও ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত হলেও, বড় চলচ্চিত্র প্রকল্পের লজিস্টিক ও ব্যবস্থাপনা দক্ষতাই ছিল তার মূল শক্তি। মালয়ালম চলচ্চিত্রে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ স্তম্ভ।
কান্নান পাট্টাম্বির কর্মজীবন ছিল বহুমাত্রিক ও সমৃদ্ধ। তিনি শুধু অভিনেতা নন, প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঐতিহাসিক ব্লকবাস্টার ‘পুলিমুরুগান’-এর প্রযোজনায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য, যা প্রথম মালয়ালম ছবি হিসেবে ১০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছিল। এছাড়া ‘টোয়েলফথ ম্যান’, ‘কান্দাহার’ ও ‘লেটার’-এর মতো ছবির প্রযোজনায় কাজ করেন, যেখানে মোহনলাল ও অমিতাভ বচ্চনের বিরল জুটি দেখা যায়।
তিনি বড় ভাই পরিচালক মেজর রবির সঙ্গে যৌথভাবে কাজ করে ‘মিশন ৯০ ডেজ’-এর মতো হিট ছবিও উপহার দেন। ভাইয়ের মৃত্যুসংবাদ মেজর রবি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন।