Skip to main content

Ridge Bangla

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে এবং জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় আজকের এই রেকর্ড সৃষ্টি হয়েছে। সকালজুড়ে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

This post was viewed: 67

আরো পড়ুন