Ridge Bangla

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও বিসিসিআইয়ের আপত্তির কারণে দল থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিসিসিআইকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের ইস্যু। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।

মুস্তাফিজের প্রশংসা করে মিশা বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের একটি ‘অ’ও নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত। সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত কুরুচিপূর্ণ। মিশার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

মিশা আরও বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাই।

This post was viewed: 20

আরো পড়ুন