Ridge Bangla

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলোচনায় দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোববার (৪ জানুয়ারি) এই টেলিফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়। উদ্ভূত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়েও তারা সম্মতি প্রকাশ করেন।

This post was viewed: 31

আরো পড়ুন