Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত ভেন্যু থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবির মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হলো।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিকের। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে মোহাম্মদ সাইফউদ্দিন দলে রাখা হয়েছে। নির্বাচকরা বিপিএলের প্রথম ম্যাচে পারফর্ম করা ক্রিকেটারদের ওপরও নজর রাখছেন। বিশেষ করে ব্যাট হাতে আলো ছড়ানো নাজমুল হোসেন শান্ত, বল হাতে ভালো করা রিপন মন্ডল এবং আলিস ইসলামের পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে।

বিসিবি প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রাখছে। ৩১ জানুয়ারি পর্যন্ত যেকোনো পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে পরবর্তীতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। স্কোয়াডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, সহঅধিনায়ক সাইফ হাসান। বাকিরা হলেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের বিশ্বকাপের লিগ পর্বের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে দুটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

This post was viewed: 29

আরো পড়ুন