Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬), যিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ের চাপ বেড়ে যায়। একপর্যায়ে সেই ভিড়ের মধ্যেই নিরব হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। তিনি আরও জানান, জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল এবং নিহত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন।

This post was viewed: 53

আরো পড়ুন