Ridge Bangla

বিশ্বকাপ আর খেলাধুলায় ভরপুর থাকবে ২০২৬ সাল

ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, হকি, রাগবি সহ নামকরা কয়েকটি খেলার বিশ্বকাপের বছর ২০২৬ সাল। এই বছর ফুটবল বিশ্বকাপের পাশাপাশি ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। ফলে ক্রীড়াঙ্গনে ব্যস্ত সময় পার করবেন ক্রীড়াবিদরা। সব খেলা মিলিয়ে ২০২৬ সালের ক্রীড়াঙ্গনে রয়েছে এক ব্যস্ত সূচি।

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি, মরক্কোতে। ২০২৬ হকি বিশ্বকাপ ১৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে। রাগবি লিগ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে।

শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির মিলানে। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে। এশিয়ান গেমস জাপানে শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ৪ অক্টোবর।

টেনিসে অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলবোর্নে। ফরাসি ওপেন ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত প্যারিসে, উইম্বলডন ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত লন্ডনে এবং ইউএস ওপেন ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এ বছর ফুটবলে এএফসি নারী এশিয়ান কাপ, ইংলিশ লিগ ফাইনাল, ইউরোপা লিগ ফাইনাল, মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে। ক্রিকেটে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএল ফাইনাল, আইপিএল ও পিএসএল।

This post was viewed: 22

আরো পড়ুন