Skip to main content

Ridge Bangla

মিশরীয় মডেলের প্রেমে পপ তারকা হানি সিং?

ভারতের জনপ্রিয় পপ তারকা হানি সিং আবারো প্রেমের গুঞ্জনে শিরোনামে। এর আগেও ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং নানা বিতর্কে আলোচনায় ছিলেন এই র‍্যাপার-গায়ক। এবার নতুন করে শোনা যাচ্ছে, মিশরীয় মডেল এমা বাকরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হানি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেন হানি সিং, যেখানে দেখা যায়, একটি রেস্তোরাঁয় এমার জন্মদিন উদযাপন করছেন তিনি। ভিডিওতে কেক কাটার দৃশ্য, দুজনের আবেগঘন মুহূর্ত এবং আলিঙ্গনের দৃশ্য দেখে অনুরাগীদের মধ্যে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। এমাকে ভিডিওতে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধনও করতে শোনা যায় হানিকে।

২০১১ সালে শালিনী তলওয়ারকে বিয়ে করেন হানি সিং। তবে ২০২২ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। পরবর্তীতে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে জড়ালেও তা বেশি দিন টেকেনি। গত বছর অভিনেত্রী হীরা থাদলানির সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল।

তবে হানির নতুন ভিডিও দেখে অনুরাগীদের ধারণা, এবার হয়তো সত্যিকারের নতুন সম্পর্কেই জড়িয়েছেন এই সংগীতশিল্পী।

This post was viewed: 61

আরো পড়ুন