Skip to main content

Ridge Bangla

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনব্যাপী শোক ঘোষণা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার রক্ষাকারী আপসহীন এক কিংবদন্তীতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় আমাদের মাঝে নেই।”

তিনি আরও বলেন, বিএনপি এই হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশের জনগণ, দলের নেতাকর্মী, বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের কাছে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার অনুরোধ করেন।

শোক পালন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া প্রতিটি কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যেখানে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্তব্য লিখবেন ও স্বাক্ষর করবেন।

This post was viewed: 49

আরো পড়ুন