Skip to main content

Ridge Bangla

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আপসহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। এক দিনের সাধারণ ছুটিসহ তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। যখন লাখো মানুষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেয়, ঠিক একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত গায়েবানা জানাজার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান বিপিএলের খেলা সিলেটে অনুষ্ঠিত হওয়ার কারণে সেখানে ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিকের জন্য সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে এই জানাজার আয়োজন করা হয়।

উক্ত গায়েবানা জানাজায় বিপিএলের সঙ্গে সম্পৃক্ত অনেক খেলোয়াড়, কোচ, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ নেন এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়।

This post was viewed: 53

আরো পড়ুন