Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের গভীর শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ প্রতিক্রিয়া জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ সময়ে সংস্থাটি তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। এক বার্তায় ইইউ জানায়, বাংলাদেশের জনগণের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে এবং দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করছে।

এ ছাড়া চীনও পৃথক শোকবার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও গুরুত্বের সঙ্গে তার মৃত্যুর সংবাদ প্রচার করেছে।

This post was viewed: 33

আরো পড়ুন