Skip to main content

Ridge Bangla

এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ১৭ কমিশনার বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। একযোগে ১৭ জন কমিশনারকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে, যা এনবিআরের প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে।

এতে বলা হয়, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে কর্মরত কমিশনারদের নবসৃষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আন্তঃদপ্তর বদলির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের পর যোগদানপত্রের অনুলিপি এনবিআরের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্যও বলা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রশাসনিক গতিশীলতা বাড়ানো, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।

This post was viewed: 38

আরো পড়ুন