Skip to main content

Ridge Bangla

মারা গেছেন অভিনেত্রী শ্রাবণী বণিক

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসার ও মেটাস্টেসিসের সঙ্গে লড়াইয়ের পর সোমবার সকাল ৯টায় কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক বাবু বণিক সংবাদমাধ্যমকে বলেন, “শ্রাবণীর মৃত্যুতে আমরা সবাই স্তম্ভিত। শেষ সময়টা তিনি অনেক কষ্ট পেয়েছেন। কাজ থেকেও অনেকদিন দূরে ছিলেন।” তিনি জানান, আজ বিকেলেই শ্রাবণীর শেষকৃত্য সম্পন্ন হবে।

গত মাসে শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন। তিনি লিখেছিলেন, “আমার মা ফুসফুস ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছেন। পরিবারের সব চেষ্টা সত্ত্বেও চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।”

শ্রাবণী বণিক বাংলা টেলিভিশনের বহু জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ ছিলেন। ‘রাঙা বউ’, ‘সোহাগ চাঁদ’, ‘লালকুঠি’, ‘গোধূলি আলাপ’ ও ‘আলো’ তাঁর উল্লেখযোগ্য কাজ। তাঁর সুললিত অভিনয় দর্শকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 58

আরো পড়ুন