Ridge Bangla

দেশে ফেরার পর প্রথমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে দলের শীর্ষ নেতারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, কার্যালয়ে অবস্থানকালে তারেক রহমান দলের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক কার্যক্রম এবং নীতিনির্ধারণী বিষয় নিয়ে খোঁজখবর নেন। তিনি দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও আলোচনা করেন।

এ সময় তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলকে আরও সংগঠিত ও সক্রিয় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

This post was viewed: 33

আরো পড়ুন