Ridge Bangla

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অস্বাস্থ্যকর দূষণে ঢাকার অবস্থান কত?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে আজকের বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার পরিসংখ্যান অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রায় পড়ে।

আইকিউএয়ারের তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত শহর হলো দিল্লি, যার স্কোর ৩৮৬। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮০। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

This post was viewed: 39

আরো পড়ুন