Skip to main content

Ridge Bangla

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা অপ্রত্যাশিতভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আজ এক বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে এ সংক্রান্ত আরও তথ্যের জন্য অধিদপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে বলা হয়েছে।

This post was viewed: 118

আরো পড়ুন