Ridge Bangla

তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, চরম চাঁদাবাজি আখ্যা দিল ভেনেজুয়েলা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজির’ অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বলেন, দেশটির দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করা জলদস্যুতার চেয়েও ভয়াবহ অপরাধ।

চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র দুটি তেল ট্যাংকার জব্দ করে। এ ঘটনাকে কেন্দ্র করেই জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আরও একটি ভেনেজুয়েলান তেল ট্যাংকার ধাওয়া করছে।

ভেনেজুয়েলার অভিযোগ, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘মাদক কার্টেলের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপরাধী চক্রগুলো দায়মুক্তি পেয়ে আসছে, যা আর সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

This post was viewed: 22

আরো পড়ুন