Skip to main content

Ridge Bangla

শান্তি আলোচনায় ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় নতুন গতি এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ঘোষণায় তিনি জানান, এই বৈঠকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং আলাদা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। জেলেনস্কি বলেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় সম্পন্ন। ৯০ শতাংশ প্রস্তুত হয়েছে, তবে লক্ষ্য ১০০ শতাংশ নিশ্চিত করা।

একই সঙ্গে জেলেনস্কি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে সেনা প্রত্যাহার ও একটি সামরিক নিরস্ত্রীকৃত ‘ফ্রি ইকোনমিক জোন’ গঠনের প্রস্তাব দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ সহকারী যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন এবং রাশিয়া আলোচনায় অঙ্গীকারবদ্ধ রয়েছে।

এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের খারকিভ শহরে রুশ বিমান হামলায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

This post was viewed: 106

আরো পড়ুন