Ridge Bangla

হবিগঞ্জ সীমান্তে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিনব কৌশলে পণ্যবাহী ট্রাকে খড়ের ভেতরে বস্তায় লুকিয়ে মাদক পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল।

এ সময় একটি পণ্যবাহী ট্রাককে সন্দেহজনক মনে হলে সিগন্যাল দিয়ে থামানো হয়। চালক ও সহকারীরা ট্রাকে গরুর খাবার (খড়) বহনের কথা জানালেও বিজিবির সদস্যদের সন্দেহ হলে তাৎক্ষণিক তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে খড়ের স্তূপের নিচে বস্তাবন্দী অবস্থায় লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজন হলেন মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩৭) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহমত আলী (৪৩)। উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন