Ridge Bangla

পুরান ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার এলাকার আরমানিটোলায় অবস্থিত হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও নেভানোর কার্যক্রম শুরু হয়। প্রথমে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে মোট নয়টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

This post was viewed: 15

আরো পড়ুন