Ridge Bangla

মেসির শিরোপা জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে; প্রতি টুকরো ৯১ হাজার!

লিওনেল মেসির শিরোপা জয়ের স্বাক্ষী হিসেবে এবার তার খেলা ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রি হচ্ছে। যেই মাঠে খেলে শিরোপা জিতলো সেই জেতা মাঠের ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি। তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ‘আসল ঘাস’ এখন স্মারক হিসেবে বাজারে আনছে ইন্টার মায়ামি। তাই স্মারক হিসেবে অর্থের বিনিময়ে সহজেই সেই ঘাস কিনতে পারবেন সমর্থকেরা।

এই ঐতিহাসিক মাঠের ঘাস পাঁচটি ভিন্ন দামে কেনা যাবে। সর্বনিম্ন দাম ৫০ ডলার। আর সর্বোচ্চ ৭৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ হাজার টাকা। বর্তমানে এসব পণ্যের জন্য প্রি-অর্ডার নিচ্ছে ইন্টার মায়ামি।

আগামী ২০২৬ সাল থেকে বিশেষভাবে নির্মিত নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্কে’ তাদের হোম ভেন্যু স্থানান্তর করার কারণে চেজ স্টেডিয়ামকে বিদায় জানাতে হচ্ছে ইন্টার মায়ামির। এই স্টেডিয়ামে আর খেলবে না ইন্টার মায়ামি। তাই বিদায়ের আগে ভক্তদের জন্য এই ফ্র্যাঞ্চাইজিটি চেজ স্টেডিয়ামের স্মৃতি ধরে রাখতে ব্যতিক্রমী এমন উদ্যোগ হাতে নিয়েছে এবং যাওয়ার আগে ভক্ত-দর্শকদের জন্য চেজ স্টেডিয়ামের স্মৃতি-স্মারক সংগ্রহের ব্যবস্থা করতেই ঘাস বিক্রি করার এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

উল্লেখ্য, লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রথম ঠিকানা এই মাঠ, ইন্টার মায়ামি ক্লাবের প্রধান কার্যালয় এখানেই। এই মাঠেই চলতি মাসের শুরুর দিকে এমএলএস কাপ জিতেছে মেসির দল, যা ক্লাব ইতিহাসের প্রথম। এই মাঠেই ইন্টার মায়ামির সূচনা, ২০২০ সালে প্রথম এমএলএস মৌসুম শুরু করেছিল এখান থেকেই।

This post was viewed: 40

আরো পড়ুন