Ridge Bangla

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আইজিপি বাহারুল আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা এখনই বন্ধ করতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গত জুলাই মাসের পর উদ্ভূত নানা বাস্তবতায় পুলিশকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। তবে বর্তমানে পুলিশ বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত ও সক্ষম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে নির্বাচন কমিশনকে সঠিকভাবে সহায়তা দেওয়া সম্ভব নয় এ কথাও স্পষ্ট করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে আইজিপি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের নিরবচ্ছিন্ন সহযোগিতাও কামনা করেন।

This post was viewed: 28

আরো পড়ুন