Ridge Bangla

নির্বাচন বানচালের চক্রান্তে ফ্যাসিস্ট শক্তি তৎপর: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচন বানচাল করতে ফ্যাসিস্ট শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, একটি অস্থিতিশীল শক্তি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট শক্তি আজও পরাজিত হয়নি। তারা নির্বাচন ভণ্ডুল করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।” তিনি দাবি করেন, জনগণের ঐক্যই এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতার পরিচয়। তিনি মন্তব্য করেন, শুধু পুলিশের ওপর নির্ভর করে রাজনৈতিক কর্মীদের জীবন নিরাপদ রাখা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার তৈরিতে এনসিপির প্রার্থীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

This post was viewed: 25

আরো পড়ুন