Ridge Bangla

শাহ আমানত সেতুতে ভয়াবহ দুর্ঘটনা: মোটরসাইকেলকে ১০০ মিটার টেনে নিল ঘাতক বাস

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলসহ প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি সংলগ্ন অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ (৪৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার বাসিন্দা। পেশায় ফরিদ চাক্তাই এলাকায় ‘কুলিং কর্নার’ নামে একটি চা-ঝাল বিতানের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের বেলা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফরিদ। এ সময় পেছন দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ফরিদ সেতুর ওপর ছিটকে পড়েন এবং তার মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি থামার আগ পর্যন্ত প্রায় ১০০ মিটার পথ মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ করেই পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর সেতুর ওপর কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

This post was viewed: 17

আরো পড়ুন