Skip to main content

Ridge Bangla

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির গভীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ জানায়, রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সম্মিলিতভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

This post was viewed: 74

আরো পড়ুন