Ridge Bangla

বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ নেই

বাংলাদেশ ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীও এতে অংশ নিলে, ভারতও ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে। তবে ঐতিহাসিকভাবে এদিনের আসল বিজয় ছিল বাংলাদেশের।

বিজয় দিবসের সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু পোস্টে একবারও বাংলাদেশের নাম নেয়া হয়নি।

মোদির পোস্টে বলা হয়, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিস্বার্থ সেবা এবং দৃঢ় মনোবল আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবান্বিত মুহূর্ত স্থাপন করেছে। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

এর আগে ভারতীয় সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে পোস্টে মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করেছে। তাদের পোস্টে বলা হয়, “বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রতীক। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা বাংলাদেশের স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে, ১৯৭১ সালের যুদ্ধ সেটির অবসান ঘটিয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন