Skip to main content

Ridge Bangla

ভারতে ৬০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত ৬ জন যাত্রী

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নাসিক জেলার কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, গাড়িটি খাদের নিচে পড়ার সঙ্গে সঙ্গে সকল যাত্রীর মৃত্যু ঘটে। নিহতরা নাসিকের নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে এবং এখনো চলছে বলে জানিয়েছে প্রশাসন।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি বলেন, “নাসিকের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহত প্রত্যেক পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানান, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে সবসময় পাশে পাবে রাজ্য সরকার।

This post was viewed: 67

আরো পড়ুন