Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তি

২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (৭ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা (অনার্স ৪র্থ বর্ষের) ফরম পূরণ করে নাই, সে সব শিক্ষার্থীসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসের উপস্থিতির নম্বর ৪র্থ বর্ষ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে নম্বর এন্ট্রির ভিত্তিতে ফরম পূরণের সম্ভাব্য (Probable) লিস্ট প্রস্তুত করা হবে। সে জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। পরীক্ষার্থীদের জন্য বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

This post was viewed: 77

আরো পড়ুন