Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্য ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী চিকিৎসকদের ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতির পর নতুন দায়িত্ব পাওয়া চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধিবিধান মানতে হবে এবং পরবর্তী পদায়নের আগে কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যারা বর্তমানে লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা সম্পর্কে নেতিবাচক বা বিরূপ তথ্য পাওয়া গেলে তার পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

This post was viewed: 53

আরো পড়ুন