Ridge Bangla

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১ লাখ ৯৩ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টা পর্যন্ত প্রকাশিত আপডেট অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৬৫ জন। প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয় ১৮ নভেম্বর, যেদিনই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এই নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি এখনও যারা নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে। প্রবাসীরা তাদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা প্রদান করে পোস্টাল ব্যালট গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে বন্ধু, আত্মীয় বা নিকটস্থ সুপরিচিত প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইসি প্রবাসী ভোটারদের উৎসাহিত করেছে যাতে তারা দেশে থাকা পরিচিতদের মাধ্যমে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।

This post was viewed: 176

আরো পড়ুন