Skip to main content

Ridge Bangla

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

‘মালিক’ ছবির শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

ইউনিট সূত্রে জানা যায়, দৃশ্যটি ধারণের সময় শুভর শরীরের নিচের অংশে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ক্যামেরা চালুর পর পরিস্থিতি পাল্টে যায়।

নায়কের পায়ে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই অগ্নিশিখা ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার পর শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তীব্র তাপে নায়ক মাটিতে লুটিয়ে পড়েন।

পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও নায়ক প্রাথমিক চিকিৎসা নিয়েই আবারও ক্যামেরার সামনে দাঁড়ান। ‘মালিক’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

This post was viewed: 63

আরো পড়ুন