Ridge Bangla

বড় সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: রুহুল কবির রিজভী

দেশে বড় ধরনের কোনো অস্থিতিশীলতা বা বিপর্যয় সৃষ্টি না হলে আসন্ন রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী বিএনপি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি অনুযায়ী নির্বাচন হলে বিএনপির প্রস্তুতিতে ঘাটতি নেই। বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, “তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের শারীরিক অবস্থা বিবেচনায় তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন। এটি সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত।” দলের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সৃষ্ট মতবিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন শুরু হলে দলের নির্দেশেই সবাই ধানের শীষের হয়ে একযোগে কাজ করবে। দলীয় ঐক্য বজায় থাকবে।

This post was viewed: 40

আরো পড়ুন