Skip to main content

Ridge Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে নতুন শর্ত যুক্ত করল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং অধ্যক্ষ নিয়োগে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এ শর্তের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত হতে যাওয়া সংশোধিত এমপিও নীতিমালায় এ সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্তা অনুসারে, সংশোধীত এমপিও নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান কিংবা অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনের একটিতেও তৃতীয় বিভাগ থাকলে তিনি আবেদন করতে পারবেন না। এই ধারা যুক্ত করা হয়েছে। আগের নীতিমালায় তৃতীয় বিভাগ প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারতেন। এদিকে এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য বিধিমালা সংশোধন করা হচ্ছে। এটি এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের দপ্তরে রয়েছে। তবে বিধিমালায় এখনো সচিব স্বাক্ষর করেননি বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশ হতে যাওয়া গেজেটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ হবে বাছাই পরীক্ষার মাধ্যমে। তবে কত নম্বরে এ পরীক্ষা সেটি চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে এনটিআরসিএর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে, মৌখিক পরক্ষায় কত নম্বর থাকবে তা এনটিআরসিএর নির্বাহী ঠিক করবে।

This post was viewed: 72

আরো পড়ুন