Skip to main content

Ridge Bangla

শাকিবের সঙ্গে বিয়ের স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করলেন বুবলী

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন ইভেন্টে বধূবেশে হাজির হয়ে সবাইকে চমকে দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি তার ব্যক্তিগত জীবন, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।

বুবলী বলেন, তার বিয়ের সাজ ছিল খুবই ছিমছাম। শাড়ি পরে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। মিডিয়ার কারণে কিছু বিষয় গোপন রাখতে হয়েছিল বলে জানান তিনি। খুবই স্বাভাবিক লুকে সেজেছিলেন বলেও জানান নায়িকা। বিয়েবাড়ির খাবারের প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়ের দিনে ডায়েট মানা হয়নি। তিনি বলেন, “আমার আর শাকিব দুজনেরই মাছ আর সবজি পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই।”

ছেলে শেহজাদ খান বীর সম্পর্কে বুবলী বলেন, তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখার ইচ্ছার কথাও জানান তিনি, যাতে থাকবে একসঙ্গে রান্না, ঘুরতে যাওয়া এবং খোলামেলা মতবিনিময়।

শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তানের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। বর্তমানে বুবলী ব্যস্ত আছেন ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি কাজ।

This post was viewed: 55

আরো পড়ুন