Ridge Bangla

খুলনায় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজনের প্রাণহানি

খুলনায় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন প্রাণ হারিয়েছেন। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার আশেপাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, আসামিরা আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে বের হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে দায়রা জজ আদালত প্রাঙ্গনে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানিয়েছেন, আদালতের সামনেই দুজনকে গুলি করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ ক্রাইমস্পট ঘিরে রেখেছে এবং আক্রমণকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন