“পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।” রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এভাবেই অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দল-মত-শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও আছেন এ তালিকায়।
গত ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’। গানটিতে মডেল হিসেবে পারফর্ম করেছেন রুকাইয়া জাহান চমক। চমকের গ্ল্যামারাস লুক এবং পারফরম্যান্স এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
This post was viewed: 48