Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার আরোগ্য কামনা করেন।

চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি লেখেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।

শাহবাজ শরিফ আরো উল্লেখ করেন, আল্লাহর কাছে তার প্রার্থনা খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দল এবং জাতির জন্য নেতৃত্ব ও পথনির্দেশনা দিতে সক্ষম হন। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে খালেদা জিয়া আবারও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

This post was viewed: 87

আরো পড়ুন