Ridge Bangla

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০ জন, মৃত্যুহীন দিন পার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে গত একদিনে সারা দেশে ৪৩৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯০ হাজার ৬৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ১৯৪ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ৩৭৭ জনের।

This post was viewed: 46

আরো পড়ুন