Ridge Bangla

শিবগঞ্জ সীমান্তে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করল বিজিবি

দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে অস্ত্র চোরাচালান হচ্ছিল এমন সন্দেহে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তিনটি বিদেশি ওয়ান শুটার গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সীমান্তপথে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার করতে পারে এমন আশঙ্কায় সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছিল।

এই বাড়তি নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিজিবির টহল দল অভিযান চালায়। শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাগলা নদীর তীরবর্তী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় (সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে প্রায় ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

This post was viewed: 56

আরো পড়ুন