Skip to main content

Ridge Bangla

আগামী মাসে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মাসেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে দেখা না হওয়ায় এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। কোনো নির্দিষ্ট রাজনৈতিক আলোচনা হয়নি। তবে তিনি কিছুটা সুস্থ আছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।”

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। সেদিনই তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হন এবং ১৭ দিন সেখানে চিকিৎসা গ্রহণের পর বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

This post was viewed: 61

আরো পড়ুন