Skip to main content

Ridge Bangla

ভারত মাতালেন জেনিফার লোপেজ

আমেরিকান পপ আইকন ও অভিনেত্রী জেনিফার লোপেজ ভারত মাতিয়ে দিলেন। ২২ নভেম্বর দেশটিতে পৌঁছে তিনি রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিলিয়নিয়ার কন্যা নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজুর রাজকীয় বিয়ের অনুষ্ঠানে রবিবার (২৩ নভেম্বর) রাতের লাইভ পারফরম্যান্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন। অনুষ্ঠানে তিনি ভারতীয় পোশাক পরিধান করে সকলের নজর কাড়েন।

উদয়পুরের রাজকীয় ভেন্যুতে জেনিফার লোপেজ একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান ওয়েটিং ফর টুনাইট, গেট অন দ্য ফ্লোর, প্লে, সেইফ মি টু নাইট, গেট রাইট, এইন্ট ইয়োর মামা সহ আরও অনেক হিট গান। পারফরম্যান্সের ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জেনিফারের পোশাকও দর্শকদের নজর কাড়ে। তিনি পরেছিলেন কাট-আউট ডিজাইনের ড্রেসের সঙ্গে বডিস্যুট ও জ্যাকেট, পরে ঝলমলে সোনালি বডিস্যুটের সাথে হাঁটু পর্যন্ত বুট। তার স্টেজ-প্রেজেন্স ও নৃত্য প্রশংসিত হলেও পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, “বিশ্বাসই হচ্ছে না তিনি ৫৬”, আবার কেউ মন্তব্য করেছেন, “জেনিফার সত্যিই বডি গোলস।”

বিয়ের মূল অনুষ্ঠানে তিনি পরেন ঝকঝকে এম্বেলিশড শাড়ি, মিলিয়ে হাতাকাটা ব্লাউজ এবং ভারী নেকলেস ও কানের দুল, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। পারফরম্যান্স শেষে বিমানবন্দরে জেনিফারকে হাসিমুখে বিদায় দিতে দেখা যায়।

This post was viewed: 70

আরো পড়ুন