Ridge Bangla

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে তিন বাহিনীর প্রধানরা শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। জাতির সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দায়িত্ব পালনে সহযোগিতা জোরদারে বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা রক্ষায় তিন বাহিনীর পেশাদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেন।

সৌজন্য সাক্ষাতের আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরেন এবং স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন।

This post was viewed: 30

আরো পড়ুন