Ridge Bangla

দর্শকদের মন মাতাতে টিভি পর্দায় হাজির রুক্মিনি মিত্র

প্রেক্ষাগৃহে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে রুক্মিনি মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত এই আলোচিত ছবি। তবে তার আগেই দর্শকদের মন জয় করতে ছোট পর্দায় হাজির হতে চলেছেন রুক্মিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রচারণার অংশ হিসেবে রুক্মিনি অংশ নিচ্ছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ। সঞ্চালক রচনা ব্যানার্জির মঞ্চে তার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে আগামী রোববার। রুক্মিনির সঙ্গে শোতে অংশ নেবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার। নাচ, গান ও আড্ডায় জমে উঠবে পুরো পর্ব।

প্রোমোতে দেখা গেছে, রুক্মিনির আবদারে সঞ্চালক রচনা ব্যানার্জি কানে হেডফোন লাগিয়ে খেলায় অংশ নিচ্ছেন। ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রুক্মিনির খেলাধুলাপ্রবণতা সবাইকে মুগ্ধ করেছে।

উল্লেখ্য, ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘হাঁটি হাঁটি পা পা’–এর ট্রেলার দেখে অনেকে অমিতাভ বচ্চনের ‘পিকু’র ছায়া অনুভব করলেও নির্মাতারা জানিয়েছেন, গল্পের বাঁক সম্পূর্ণ ভিন্ন।

This post was viewed: 24

আরো পড়ুন