Ridge Bangla

‘মিস ইউনিভার্স ২০২৫’ জিতলেন মেক্সিকান ফাতিমা বশ

থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স ফাইনাল। বিশ্বের ১২০ দেশের প্রতিনিধিদের মধ্যে মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ এই মর্যাদাপূর্ণ খেতাব জিতে নেন। রানারআপ হন আয়োজক দেশের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

ফাইনালে প্রথমে ১৩০ দেশের সুন্দরীদের মধ্যে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেখানেই বাংলাদেশের প্রতিনিধি, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সাফল্য পান। তবে পরের রাউন্ডে সেরা ১২ জনের মধ্যে জায়গা করতে পারেননি মিথিলা। এভাবে তার মিস ইউনিভার্স যাত্রা থেমে যায় সেরা ৩০ পর্যায়ে।

এ বছর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন। উদ্বোধনী পরিবেশনায় অংশ নেন থাই তারকা জেফ স্যাচুর। তিন সপ্তাহের প্রস্তুতি ও ইভেন্টের মধ্যে ন্যাশনাল কস্টিউম শোকেসে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলেন। মিস ইউএসএ অড্রি একার্ট চমকপ্রদ বাল্ড ঈগল কস্টিউমে হাজির হন।

ফাইনালে প্রতিযোগীদের করা হয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন- জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বৈশ্বিক ইস্যুতে বক্তব্য দেবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করবেন। ফাতিমা বশ উত্তরে বলেন, আপনার স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন, আপনার স্বপ্ন ও হৃদয়ের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না।

This post was viewed: 34

আরো পড়ুন