Skip to main content

Ridge Bangla

শাকিব খানের ‘সোলজার’ শাহরুখের সিনেমার কপি

বাংলাদেশি চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা সোলজার–কে ঘিরে দেশে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। নতুন লুকে শাকিব খানের পাশাপাশি সদ্যই প্রকাশ হয়েছে নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাকিবের এই সিনেমার গল্প মূলত শাহরুখ খানের জনপ্রিয় চলচ্চিত্র জাব তাক হ্যায় জান–এর অনুকরণে নির্মিত হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমাপ্রেমীরা শাকিবকে কিং খান নামে অভিহিত করছেন। ভারতেও শাহরুখ খানের অনুরাগীরা তিন দশক ধরে তাকে একই নামে ডাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাকিব এবার শাহরুখ খানের ছবির অনুপ্রেরণায় সোলজার–এর চিত্রনাট্য সাজিয়েছেন। শুধু নায়ক নয়, শাহরুখের ছবিতে থাকা দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার অনুরূপ চরিত্রে শাকিবের ছবিতে রয়েছেন তানজিন তিশা ও ঐশী। বিশেষভাবে, তানজিন তিশার চরিত্রটি জাব তাক হ্যায় জান–এর আনুশকা শর্মা অভিনীত আকিরা চরিত্রের মতো বলেও উল্লেখ করা হয়েছে।

সোলজার–এ শাকিবকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেন। সিনেমাটি অ্যাকশন–ড্রামা ঘরানার এবং চলতি বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

This post was viewed: 101

আরো পড়ুন