Ridge Bangla

চট্টগ্রামে পুলিশের সহকারী উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ব্যারাক থেকে সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. অহিদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালী জেলার কবিরহাটের বাসিন্দা মো. শহীদুল্লাহর পুত্র অহিদ।

আজ রবিবার (২৩ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন নগর পুলিশের গণসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি জানান, রাতেও এএসআই অহিদ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে সকালে তাকে ব্যারাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আশাকুর রহমান জানান, মৃতদেহটি চমেকে আনা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

This post was viewed: 53

আরো পড়ুন