শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষসহ তারকা অঙ্গনেও।
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ফেসবুকে একটি বিপর্যস্ত বাড়ির ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দেয়ালে ফাটল, খসে পড়া প্লাস্টার এবং ধ্বংসপ্রাপ্ত বাড়ির দৃশ্য। ক্যাপশনে কিছু লেখা না থাকলেও ছবিটি তার আতঙ্কের ভাষ্য বহন করছে।
অভিনেত্রী সাদিয়া আয়মান দোয়ার মাধ্যমে আতঙ্ক প্রকাশ করেছেন, লিখেছেন, আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা’ (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)। অভিনেতা চঞ্চল চৌধুরীও ফেসবুকে জানিয়েছেন, ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।
চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী লিখেছেন, ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদে আছেন। আর পরীমণি মন্তব্য করেছেন, জীবন অনিশ্চিত জেনেও জীবনের ছুটে চলা। অভিনেত্রী সামিরা খান মাহি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের আগে তার বিড়ালগুলো অস্থিরভাবে দৌড়াচ্ছে। তিনি লিখেছেন, মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল।