Skip to main content

Ridge Bangla

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন মোনালি ঠাকুর

বলিউডের প্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর বহুদিনের নীরবতা ভেঙে ফিরে আসছেন ভক্তদের মাঝে। কিছুদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া, লাইভ কনসার্ট ও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে ছিলেন তিনি। এই নীরবতার পেছনে শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিনের পরিশ্রমের ক্লান্তি ছিল মূল কারণ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি বার্তায় মোনালি জানান, পূজার আগে থেকেই আমি অসুস্থ ছিলেন। দাঁতে গুরুতর সমস্যা দেখা দেয়, ফলে অস্ত্রোপচার করাতে হয়। মুখ ফুলে যাওয়ায় সবাই অবাক হতেন। এরপর মারাত্মক জ্বর আসে। এখন একটু ভালো আছি। আপনাদের চিন্তা ও ভালোবাসা পেয়েই সবচেয়ে ভালো লাগছে।

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই কাজের চাপের কারণে শরীর এখন ক্লান্ত। তাই আপাতত ছুটি কাটাচ্ছেন, শরীর ও মনের যত্ন নিচ্ছেন। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, নতুন কাজের পরিকল্পনা চলছে। খুব শিগগিরিই নতুন গান নিয়ে মঞ্চে ফিরে আসবেন এবং নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকবেন।

মোনালি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। সেখানে গোপনভাবে বিয়েও সম্পন্ন করেছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা রয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখনও তিনি কোনো মন্তব্য করেননি এবং সেটিকে আড়ালেই রাখতে চান।

This post was viewed: 67

আরো পড়ুন